রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে মসজিদের সীমানা প্রাচীর নির্মানকে কেন্দ্র করে দু’পক্ষের মারপিট; আহত ০৯

আলোকিত বগুড়া   বুধবার, ০৫ এপ্রিল ২০২৩
292 বার পঠিত
সারিয়াকান্দিতে মসজিদের সীমানা প্রাচীর নির্মানকে কেন্দ্র করে দু’পক্ষের মারপিট; আহত ০৯

মাইনুল হাসান: বগুড়ার সারিয়াকান্দিতে ছাইহাটা পুর্বপাড়া জামে মসজিদের সীমানা প্রাচীর নির্মান কাজ নিয়ে দু’পক্ষের মারপিটে -৯জন আহত হয়েছেন। আহতরা সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়েছেন। এব্যাপারে দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ৫এপ্রিল বুধবার দুপুর সোয়া ১টার দিকে অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপক্ষকে বৃহস্পতিবার থানায় হাজির হতে বলেন। পুলিশ যাওয়ার পরপরই উভয় পক্ষের মধ্যে মসজিদের দক্ষিণ পাশের সীমানা প্রচীর তোলা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।


ভেলাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ছাইহাটা পুর্বপাড়া গ্রামের রুবেল মন্ডল বলেন, পুলিশ কে বিদায় দিয়ে প্রতিপক্ষের বাড়ীর সামনে আসা মাত্রই লাঠিসোটা হাতে নিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করেন। এতে আমি সহ আমাদের আরও ৪’জন আহত হয়েছেন। আহতরা হলেন, সুমি আক্তার(৩৫), আফিরন বেগম (১৮), বিদ্যুৎ (৩০),ও জয়নব বেগম (৪২) আহত হন।

সাবল খান, বাবল খাল, নয়ন খান সহ তাদের বউ ছেলে মেয়ের হামলায় এ আহতের ঘটনা ঘটে।


অপর দিকে প্রতিপক্ষ আব্দুর রশিদ গেদা খান দাবি করেন, আমরা ছাইহাটা পু্র্বপাড়া গ্রামের হলেও বসবাস ছাইহাটা বাজারে। কিন্তু ইউপি সদস্য রুবেল মন্ডলের বংশের লোকজন বেশি হওয়ার সুবাদে তাদের অতর্কিত হামলায় আমি ও আমার ছেলে লিটন খান, জয়নব বেগম, ও বুলি বেগম সহ মোট ৪’জন আহত হয়েছেন।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।


থানার অফিসার ইনচার্জ ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী বলেন, উভয় পক্ষই অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ১১:৩৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!