শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

৯৯৯ এ ফোন দেওয়ায় বন্ধ হলো পয়ঃনিষ্কাশন হাউজ নির্মাণ !

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
213 বার পঠিত
৯৯৯ এ ফোন দেওয়ায় বন্ধ হলো পয়ঃনিষ্কাশন হাউজ নির্মাণ !

বগুড়ার সারিয়াকান্দি  পৌর কাউন্সিলারে গায়ের জোড়ে প্রধান সড়কে পয়ঃনিষ্কাশনের হাউজ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন। স্থানীয়রা বাঁধা দিয়ে কাজ বন্ধের চেষ্টা, উত্তেজনা সৃষ্টি, ৯৯৯ ফোন  ওসি’র হস্তক্ষেপ, পয়ঃনিষ্কাশন হাউসের কাজ বন্ধ । শনিবার  বেলা ২টায়  পৌর এলাকার হিন্দুকান্দি  নামক স্থানে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পৌরসভার ওই ওয়ার্ডের কমিশনার মিলন প্রাং।  তার বাড়ির সামনে দিয়ে সারিয়াকান্দি-হাসনাপাড়া হয়ে সোনাতলা সড়ক দীর্ঘদিনের। শনিবার সকালে ওই সড়কের  ধারে পয়ঃনিষ্কাশণ হাউজ নির্মাণের জন্য প্রস্তুতি নেন।শনিবার সকাল থেকে কয়েকজন নির্মাণ শ্রমিক পিচ ঢালা রাস্তা নষ্ট করে পয়ঃনিষ্কাশন  হাউজটির নির্মাণে কাজ শুরু করে।প্রায় ৪ ফুটের গর্ত করা কাজ শেষ হয়েছে।কাউন্সিলর প্রভাবশালী হওয়ায়  তার কাজে বাঁধা প্রদান করেত সাহস পায় না এলাকাবাসী। এলাকাবাসী নিরূপায় হয়ে ৯৯৯ ফোন  দিলে তাৎক্ষনিক পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দেয়। পুলিশের নিষেধ উপেক্ষা করে হাউজ নির্মাণের কাজটি অব্যাহত রাখে কাউন্সিলর এর লোকজন।


এ ব্যাপারে ১নং ওয়ার্ড কমিশনার মিলন প্রামাণিক বলেন, রাস্তার মধ্য নয়, হাউজটি আমার ঘরের সিঁড়ির নিচে করতে নিয়েছিলাম। এখন কাজ বন্ধ রয়েছে।

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা করেছে। পুলিশ আসার পর পুনরায় কাউন্সিলর ও তার লোকজন তা উপেক্ষা করে কাজ করতে থাকলে নিজে গিয়ে নির্মাণ কাজটি বন্ধ করে দিয়েছি।


Facebook Comments Box


Posted ৯:১০ অপরাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!