বগুড়া শহরের কালীতলা মন্দির এলাকা থেকে ২৪ বছরের পলাতক হত্যা মামলার আসামী মোঃ আলমগীরকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃত আলমগীর শহরের কাট্নার পাড়া এলাকার মৃত আনসার আলী শেখের পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, সদর থানার মামলা নং-৯৭, তারিখ ৩০ জানুয়ারি ২০০০, ধারা ৩০২/৩৪ (জি আর নং-৯৭/২০০০) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আলমগীর শহরের কালীতলা মন্দির এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেফতার করে র্যাব।
দীর্ঘদিন ধরে তিনি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
Alokito Bogura | Editor & Publisher