শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

স্বামীকে ওষুধ কিনতে পাঠিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা; গ্রেফতার ০১

এস আই সুমন,স্টাফ রিপোর্টার   সোমবার, ১২ জুন ২০২৩
252 বার পঠিত
স্বামীকে ওষুধ কিনতে পাঠিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা; গ্রেফতার ০১

বগুড়ার নন্দীগ্রামে স্বামীকে ওষুধ কিনতে বাজারে পাঠিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলার একমাত্র আসামি কামাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের পেংহাজারকি খন্দকারপাড়ার মৃত শাহাবুদ্দিনের পুত্র। সোমবার দুপুরে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

গত রোববার বুড়ইল ইউনিয়নের বীরপলীর শরিষাবাদ এলাকায় যৌন নিপীড়নের ঘটনা ঘটে। ওই গৃহবধূ বাদী হয়ে রোববার রাতে থানায় মামলা দায়ের করে।


মামলার বিবরণে জানা গেছে, গ্রেফতারকৃত কামাল ওই গৃহবধূর স্বামীকে খালু বলে ডাকতো। সে শরিষাবাদ এলাকার একটি জামে মসজিদে রাজমিস্ত্রির কাজ করছে। সে ওই গৃহবধূর স্বামীর পূর্ব পরিচিত। রোববার গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামীকে ওষুধ কেনার জন্য বাজারে পাঠায় কামাল। পরে ওই ব্যক্তি বাড়ি থেকে চলে যায়। কিছুক্ষন পর সে আবারো ওই বাড়িতে যায় এবং ওষুধ এনেছে কিনা জানতে চায়। গৃহবধূ ঘর থেকে বের হয়ে বারান্দায় আসা মাত্রই পেছন থেকে জাপটে ধরে ওই লম্পট। শরীরের স্পর্শ-কাতরস্থানে হাত দিয়ে গৃহবধূকে যৌন নিপীড়ন করে। ধস্তাধস্তির সময় ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে দৌড়ে ফুফু শাশুড়ির বাড়িতে যায় গৃহবধূ।

নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।


Facebook Comments Box


Posted ৯:০৪ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!