রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি অসীম কুমার, সম্পাদক নিরঞ্জন রায়

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   শুক্রবার, ০৫ মে ২০২৩
479 বার পঠিত
সোনাতলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি অসীম কুমার, সম্পাদক নিরঞ্জন রায়

দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য বগুড়ার সোনাতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় অধিবেশনে কমিটির বর্তমান সভাপতি অসীম কুমার জৈন নতুনকে পুনরায় সভাপতি ও দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরঞ্জন চন্দ্র রায়কে সাধারন সম্পাদক ঘোষণা করেন বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।

আজ ৫ মে শুক্রবার বিকেলে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর কুমার রায়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার জৈন নতুনের সভাপতিত্বে প্রধান অতিথি এমপি সাহাদারা মান্নানের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু(নির্মল) রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি চঞ্চল মোহন রায়, সাংগাঠনিক সম্পাদক অসীম কুমার দাস।


আরও বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার গুপ্ত ও দিগদাইড় ইউনিয়ন আ’লীগের সভাপতি নিরঞ্জন চন্দ্র রায় ও উৎপল কর্মকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন কুমার ঘোষ।

এরপর উপজেলা পূজা উদযাপন পরিষদের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার জৈন নতুন। সম্মেলনে উপজেলা নতুন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ছাড়াও দিলীপ কুমার গুপ্তকে সহসভাপতি, উৎপল কর্মকারকে যুগ্ম সম্পাদক, অমিত কুমার গুপ্তকে দপ্তর সম্পাদক ও সুজন কুমার ঘোষকে প্রচার সম্পাদক ঘোষণা করা হয়। এ সময় উপজেলার সকল পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Facebook Comments Box


Posted ৮:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!