রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলা জামায়াতের আমীর ফজলুল, সেক্রেটারি রবিউল

আলোকিত বগুড়া প্রতিবেদক   শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
366 বার পঠিত
সোনাতলা জামায়াতের আমীর ফজলুল, সেক্রেটারি রবিউল

বগুড়ার সোনাতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসাবে অধ্যাপক ফজলুল করিম ও সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এই তথ্য নিশ্চিত করেছেন সোনাতলা উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ।


সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সম্প্রতি উপজেলা রুকন (সদস্য) সম্মেলনে তাদের প্রত্যক্ষ ভোটে প্রথমে আমীর নির্বাচন করা হয়। এরপর পুরুষ ও নারী রোকনরা প্রত্যক্ষ গোপন ব্যালটে ভোট দিয়ে ১৪ সদস্য বিশিষ্ট উপজেলা মজলিসে শুরা সদস্য নির্বাচিত করে।

আজ শনিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে নবনির্বাচিত আমীর মজলিসে শুরা সদস্যদের পরামর্শক্রমে উপজেলার ১৩সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠন করা হয়। অন্যরা হলেন- উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম ও বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমান, সদস্য হিসাবে কাজী মাওলানা আব্দুর রহীম, মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক মতিউর রহমান, আব্দুল মান্নান, শেখ শাকিল, এএমএম জাহিদুল, আব্দুর রাজ্জাক বিএসসি ও মহিদুল ইসলাম।


Facebook Comments Box


Posted ৮:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!