রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

আলোকিত বগুড়া প্রতিবেদক   বুধবার, ০৮ মে ২০২৪
420 বার পঠিত
সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বগুড়ার সোনাতলা উপজেলার ৫৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে।

আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো: আলমগীর হোসেন।


নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন (আনারস) প্রতীকে ২০ হাজার ৪৮৩ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (প্রস্তাবিত) মো: জাকির হোসেন জাকির (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৭হাজার ৩৪৫ ভোট।

উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান পদে পৌর মহিলা লীগের সাবেক আহবায়ক ওয়াছিয়া বেগম (সেলাই মেশিন) প্রতীকে ১৪হাজার ৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোড়গাছা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি প্রভাষক ইশারাত আকতার (কলস)প্রতীকে ৮হাজার ৫৪০ভোট পেয়েছেন।


উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৬৬হাজার ১৬১। ভোট গ্রহণ হয়েছে ২৮হাজার ৪২৭। বাতিল হয়েছে ৫৯৯। ভোটের শতকরা হার ১৭দশমিক ১১শতাংশ।

উল্লেখ্য; উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ফিদা হাসান টিটো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।


মিনাজুল/আ/ব

Facebook Comments Box

Posted ১১:১২ অপরাহ্ণ | বুধবার, ০৮ মে ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!