রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলা আওয়ামী লীগের সকল সংবাদ বর্জনের ঘোষণা গণমাধ্যমকর্মীদের

আলোকিত বগুড়া ডেস্ক   শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
262 বার পঠিত
সোনাতলা আওয়ামী লীগের সকল সংবাদ বর্জনের ঘোষণা গণমাধ্যমকর্মীদের

বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের সকল অনুষ্ঠানের সংবাদ বর্জন করলো সোনাতলা প্রেসক্লাব।

প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন লিখন ও সাধারণ সম্পাদক লতিফুল ইসলামের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


জানা যায়, আজ শুক্রবার সকাল ১০টায় সোনাতলা প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের নির্বাহী সদস্যদের উপস্থিতিতে নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, সোনাতলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকসহ কতিপয় সাংবাদিকের সাথে গত ১ আগষ্ট উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পাকুল্যা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-মামুন চরম দূর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করে। যার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রেসক্লাব।


বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, নির্বাহী কমিটির এই সিদ্ধান্ত প্রেসক্লাবের কোন সদস্য অমান্য করলে তার বিরুদ্ধে সাংবিধানিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোকিত বগুড়া’র প্রতিবেদক আব্দুর রাজ্জাক জানান, ১ জুলাই উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির একটি তালিকা হাতে পাই। দলীয় কার্যালয়ে কমিটির তালিকা বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক এর নিকট বক্তব্য নিতে যাই। এ সময় তার সাথে ছিলেন প্রেসক্লাবের সদস্য কালবেলা উপজেলা প্রতিনিধি রিমন আহমেদ বিকাশ ও দৈনিক মানবকণ্ঠ উপজেলা প্রতিনিধি সাজেদুর আবেদীন শান্ত। বক্তব্য নিয়ে বের হয়ে যাওয়ার সময় তেকানি চুকাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুল হক মন্ডল ও উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ কমিটির তালিকা দেখতে চায়। সে সময় পাকুল্যা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন তালিকার ছবি তুলতে চাইলে। আমরা (সাংবাদিকরা) তাকে জানাই, তালিকায় সাংবাদিকদের বিশেষ কিছু সংবাদের ইনকোর্ড করা আছে এখন ছবি তোলা যাবে না পরে ফ্রেশ কপি নিয়ে আসি, তখন ছবি তুলেন। এ কথা বলে একটু সামনে চায়ের দোকানে যায়, সেখানে মামুন গিয়ে সাংবাদিকদের উদ্দেশে করে নানা গালমন্দ ও অসৌজন্যমূলক মারমুখী আচরণ করেন।


Facebook Comments Box

Posted ৪:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!