শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় ৮’শ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী দিলেন মোস্তাফিজুর রহমান

আলোকিত বগুড়া   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
210 বার পঠিত
সোনাতলায় ৮’শ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী দিলেন মোস্তাফিজুর রহমান

রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলায় সৈয়দ মোমেনা মোন্তাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও ওয়ান ফার্মা লিমিটেডের ব‍্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান শ‍্যামল তেকানী চুকাইনগর ও মধুপুর ইউনিয়নের ৮’শ অসহায় পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছেন।

বিতরণ উপলক্ষে ৮ এপ্রিল(শনিবার) সকালে তেকানী চুকাইনগরের কাচারী বাজার ও বিকেলে মধুপুরের হরিখালি বাজারে আলোচনা সভা অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেএসএম মোস্তাফিজুর রহমান শ‍্যামল। তেকানী চুকাইনগরের ইউপি চেয়ারম‍্যান জাহিদুল ইসলাম মন্ডল ও আ’লীগ নেতা আলহাজ্ব দবির হোসেন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির যুগ্ম সম্পাদক জিন্নাতুল আলম,উপজেলা আ’লীগের সহসভাপতি ও তেকানী চুকাইনগর ইউপি’র সাবেক চেয়ারম‍্যান অধ‍্যক্ষ শামছুল হক মন্ডল। আরও বক্তব্য দেন উপজলা আ’লীগ নেতা রাজেন্দ্র প্রশাদ,তেকানী চুকাইনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মহিদুল ইসলাম খন্দকার প্রমুখ।


বগুড়া পৌর জাতীয় শ্রমিকলীগের যুগ্মসম্পাদক মীর আলম পলাশ ও তেকানী চুকাইনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সায়েম রাসেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক ব‍্যাংকার আব্দুস সামাদ,বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান খন্দকার সহ এলাকার সূধীজন ও সুবিধাভোগীরা।

Facebook Comments Box


Posted ৯:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!