আগামী ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ও মধুপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহারের চাল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে মধুপুর ও পাকুল্লায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিষেশ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন।
মধুপুরে সভাপতিত্ব করেন মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম ও পাকুল্যায় সভাপতিত্ব করেন পাকুল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো।
![]()
আরও বক্তব্য দেন মধুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা ও উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ প্রমুখ।
শেষে পাকুল্লায় ১৫ হাজার ৩’শ ৭৭ ও মধুপুরে ১হাজার ৯’শ ৩২ জনের মাঝে উপহার বিতরণ করা হয়।
Posted ১১:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
Alokito Bogura | Editor & Publisher