শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় সাত বোতল ফেন্সিডিলসহ মাদক ব‍্যবসায়ী আটক

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   শনিবার, ১০ জুন ২০২৩
376 বার পঠিত
সোনাতলায় সাত বোতল ফেন্সিডিলসহ মাদক ব‍্যবসায়ী আটক

বগুড়ার সোনাতলা থানা পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে সাত বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব‍্যব‍সায়ী আল আমিন(৪৪)কে আটক করেছে।

সে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হায়দারবাদ গ্রামের নিজাবত সরকারের ছেলে। আল আমিন বর্তমানে গাবতলীর সূখানপুকুর কালিয়ারঘাট গ্রামে শ্বশুর মোঃ আমিনুল ইসলাম এর বাড়িতে বসবাসরত।


আজ শনিবার সকালে পুলিশ তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে।

জানা যায়, গত ৯ই জুন শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসিনের নেতৃত্বে এসআই নূর ইসলাম, এএসআই এরশাদ আলী সঙ্গীয় ফোর্সসহ দিগদাইড় ইউনিয়নের গণিয়ারিকান্দি নামক স্থানে অভিযান চালিয়ে পাকা রাস্তার উপর আল আমিনের দেহ তল্লাশি করে সাত বোতল ফেন্সিডিলসহ সন্ধা সাড়ে ৭টায় তাকে আটক করে।


আজ শনিবার আটককৃত আল আমিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৮:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১০ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!