রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় সাংবাদিকদের ওপর হামলায় সুজনের নিন্দা ও প্রতিবাদ

আলোকিত বগুড়া প্রতিবেদক   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
171 বার পঠিত
সোনাতলায় সাংবাদিকদের ওপর হামলায় সুজনের নিন্দা ও প্রতিবাদ

বগুড়ার সোনাতলায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুজন।

আজ সুজনের সোনাতলা উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মেহেরুল ইসলামের সই করা এক বিবৃতিতে এই কথা জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, ৪ ডিসেম্বর আনুমানিক সকাল ১১.০০ ঘটিকায় সোনাতলা থানা চত্তরে সুজন সোনাতলা শাখার সহ সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ ও আলোকিত বগুড়ার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাকসহ তাঁর আরেক সহযোগী সাংবাদিক মোঃ নুরে আলম সিদ্দিকী সবুজ তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কতিপয় দুর্বৃত্তের হামলার শিকার হয়েছে।

এমনকি তাদের সংবাদ সংগ্রহের জন্য ব্যবহৃত মোবাইল ফোন পর্যন্ত ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।


আমরা এহেন ন্যাক্কারজনক হামলা ও ছিনতাই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দোষীদের থানা চত্তরে স্থাপিত সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box


Posted ১:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!