‘মালিক শ্রমিক ঐক্য গড়ি , স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় যথাযোগ্য মর্যদায় পালিত হলো মহান মে দিবস।
উপজেলা গৃহ-নির্মাণ কল্যান উপ-পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে ১ মে (সোমবার) সকালে র্যালি শেষে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা গৃহ-নির্মাণ উপ-পরিষদের সভাপতি মানিক তালুকদার। প্রধান অতিথি এমপি সাহাদারা মান্নানের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড।
উপ-পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি পৌর কাউন্সিল নিপুন আনোয়ার কাজল, শ্রমিক নেতা ইনসের আলী প্রমুখ। এ সময় উপ-পরিষদের সকল নেতৃবৃন্দ, সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ২:৪০ অপরাহ্ণ | সোমবার, ০১ মে ২০২৩
Alokito Bogura | Editor & Publisher