রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলায উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ফ্যাশন ডিজাইন ও ফুড প্রসেসিং ট্রেডে ১৮তম ব্যাচের ৫০জন প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ৯জুলাই রবিবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদ প্রদান করেন বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন। আরো বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম, মধুপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক এর সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার সামিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সেতারা রওশন জাহান প্রমূখ।
এ ছাড়াও ওই অনুষ্ঠানে এডিপির অর্থায়নে ঢেউটিন, টিউবওয়েল, স্প্রে-মেশিন ও ফুটবল বিতরণ করা হয়।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ১০ জুলাই ২০২৩
Alokito Bogura | Editor & Publisher