বগুড়ার সোনাতলায় নৃত্যনাট্য ‘প্রেমের মরা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ ১০ জুন (মঙ্গলবার) সকালে সোনাতলা পৌরসভার ক্যাফে ৭১ রেস্তোরাঁয় এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন কবি-লালন গবেষক ও বিজ্ঞানী ড. আজাদুর রহমান।
মোড়ক উন্মোচন শেষে তিনি প্রকাশিত নৃত্যনাট্যটির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বন্ধু সামাজিক সংগঠনের সভাপতি রবিউল ইসলাম শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আজাদুর রহমানের সহধর্মিণী কবি লিনা আজাদ, নৃত্যনাট্য ‘প্রেমের মরা’র লেখক ইকবাল কবির লেমন, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর নির্বাহী সম্পাদক আশরাফুল হায়দার সুমন, সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জল হোসেন খোকন, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, শিশু সংগঠন ভোর হলো’র সভাপতি শাহাদৎজামান শাহীন ও অদম্য সোনাতলার সভাপতি শাহরিয়ার হাসিব।
Posted ৪:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জুন ২০২৫
Alokito Bogura | Editor & Publisher