রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় ডিএনবি নামে ভুয়া এনজিও’র ‎বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাৎ’র অভিযোগ

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
286 বার পঠিত
সোনাতলায় ডিএনবি নামে ভুয়া এনজিও’র ‎বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাৎ’র অভিযোগ

‎বগুড়ার সোনাতলায় ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডিএনবি) নামে একটি ভূয়া এনজিওর বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গত ২৬ আগস্ট সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিখা খাতুন।


উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে থাকা প্রায় ১১০০ সদস্যের কাছ থেকে সংস্থাটি আনুমানিক ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।

‎উপজেলার গড়চেতনাপুর গ্রামের শাহীন এর স্ত্রী শিখা খাতুন নামের এক নারী ভুক্তভোগী অভিযোগ করেছেন, বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এনজিওর সদস্য হতে বাধ্য করা হয় তাকে। পরে তিনি নিজের পাশ বইয়ের মাধ্যমে ১৮০০ টাকা জমা দেন। কিন্তু ঋণ না পেয়ে এবং টাকা ফেরত না পাওয়ায় তিনি প্রতারণার শিকার হয়েছেন।


‎‎অভিযোগে এনজিওটির সোনাতলা শাখার উপজেলার মৃত তসলিম উদ্দিন সরকার এর ছেলে আলমগীর হোসেন, গড়ফতেপুর এলাকার মৃত মোজাফর হোসেনের ছেলে মো: শামিম আকতার রতন ও মাহমুদুর রহমান রনি সহ তিন জনকে প্রতারণার মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে। রনি সোনাতলা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।

‎ভুক্তভোগীসহ স্থানীয়দের দাবি, এনজিওটি সঞ্চয়ের প্রলোভন দিয়ে সদস্যদের কাছ থেকে কোটি টাকা সংগ্রহ করেছে। পরে সংস্থার কর্মকর্তারা টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন।

‎এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

‎তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক।

Facebook Comments Box


Posted ১২:৫১ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!