শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় গ্রামীণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

ইকবাল কবির লেমন, বিশেষ প্রতিবেদক   সোমবার, ২৩ জুন ২০২৫
261 বার পঠিত
সোনাতলায় গ্রামীণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

সোনাতলার হরিখালী বাজার সড়ক মোড়ে কাদা-পানি মাড়িয়ে পথচারীদের চলাচল। ছবি—আলোকিত বগুড়া।

বগুড়ার সোনাতলা উপজেলার নদী তীরের তেকানী চুকাইনগর, পাকুল্লা ইউনিয়নসহ পার্শ্ববর্তী সারিয়াকান্দি ও সাঘাটা উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন গুরুত্বপূর্ণ এই হরিখালী বাজার হয়ে সোনাতলা উপজেলা সদর ও বগুড়া সদরের সাথে যোগাযোগ করে থাকে।

হাজার হাজার শিক্ষার্থী, ব্যবসায়ী ও শ্রেণিপেশার মানুষের পদভারে মুখরিত থাকে গুরুত্বপূর্ণ এই জনপদ। কিন্তু হরিখালী বাজারের হরিখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি সড়ক মোড়ের তথৈবচ অবস্থার কারণে চরম বিড়ম্বনায় পড়েছে শিক্ষার্থী-শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ অসংখ্য পথচারী।


বেশ কয়েকবছর আগে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সোনাতলা- হরিখালী-তেকানী চুকাইনগর সড়কটির সংস্কার হলেও হরিখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক মোড়টির উভয়পার্শ্বে জায়গার মালিকানা জটিলতায় মামলার কারণে থেমে যায় সংস্কার কাজ। আর তখন থেকেই শুরু বিড়ম্বনার। সামান্য বৃষ্টি হলেই হাটু পানি ও কাদায় নিমজ্জিত হয়ে যায় ওই মোড়টি। কাদা ও হাটু পানি মাড়িয়ে বছরের অধিকাংশ সময় ওই মোড়টি অতিক্রম করতে হয় সর্বসাধারণদের। গত দেড়মাসের টানা বৃষ্টিতে এবছর ওই সড়ক মোড়টির অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।

ভুক্তভোগী জনসাধারণের দাবি আদালতে মামলা থাকা সড়ক মোড়টির দুই পাশের বিবদমান জায়গা বাদ দিয়ে সড়কটির মাঝখানের নিষ্কন্টক জায়গায় ইট-বালু ফেলে চলাচল উপযোগী করা হোক।


সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ একটি এলাকা হরিখালী। হরিখালীতে রয়েছে বড় বাজার, টেকনিক্যাল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয়, খাদ্য গোডাউন, উপ স্বাস্থ্য কেন্দ্র, কেজিস্কুলসহ, বড় বড় বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান।

এ ব্যাপারে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সাথে কথা বললে তিনি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলতে বলেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।


উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার জানান, ‘রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের। তারপরেও আমরা সরেজমিনে দেখে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সচেষ্ট থাকবো।’

Facebook Comments Box

Posted ৫:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!