বগুড়ার সোনাতলায় পৌর সদরের উপজেলা পরিষদ রোডে আজাদ কমপ্লেক্সে গ্রামীণ আই কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আজ ১০ এপ্রিল (সোমবার) দুপুরে ফিতা কেটে আই কেয়ার সেন্টারটির উদ্বোধন করেন সোনাতলা সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও আজাদ কমপ্লেক্সের সত্বাধিকারি আবুল কালাম আজাদ পুটু, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মেহনাজ ইকবাল খান, সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, পৌরসভার প্যানেল মেয়র মশিউর রহমান রানা।
এর আগে ডাক্তার হুমায়ন কবীর আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাতলা সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ পুটু, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মেহনাজ ইকবাল খান, সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, পৌরসভার প্যানেল মেয়র মশিউর রহমান রানা, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক প্রভাষক ইকবাল কবির লেমন, এনএসসি শাহেলী সুলতানা আঁখি, পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির উপ-হাসপাতাল ব্যবস্থাপক মোঃ মাহমুদুল হাসান। এ সময় গ্রাম্য ডাক্তার ও সূধীজনরা উপস্থিত ছিলেন।
Posted ৮:২৪ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
Alokito Bogura | Editor & Publisher