রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
188 বার পঠিত
সোনাতলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বগুড়ার সোনাতলায় ২০২৩ সালের ৩ হাজার ৯’শ ৫০ জন এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা উপকরন হিসেবে কলম, বক্স ও স্কেল বিতরণ করা হয়েছে।

আজ ২৬ এপ্রিল দুপুরে উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রের সচিবদের হাতে উপহারগুলো তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ‍্যাড. মিনহাদুজ্জান লীটন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, সহকারী কমিশনার(ভূমি) কুরশিয়া আক্তার, বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, সরকারী সোনাতলা মডেল স্কুল এন্ড কলেজের অধ‍্যক্ষ মতিয়ার রহমান, বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের অধ‍্যক্ষ আব্দুল ওয়াহেদ সহ অন‍্যান‍্য কেন্দ্রের সচিব ও গন‍্যমা‍ন‍্য ব‍্যক্তিবর্গ।

জানা গেছে, প্রথম দিনের পরীক্ষা শেষে স্ব স্ব কেন্দ্রের সচিবরা পরীক্ষার্থীদের মাঝে এগুলো বিতরণ করবেন।


Facebook Comments Box


Posted ১১:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!