রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম

রিমন আহম্মেদ, সিনিয়র স্টাফ রিপোর্টার   শনিবার, ০১ জুলাই ২০২৩
460 বার পঠিত
সোনাতলায় ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম

বগুড়ার সোনাতলাবাসীর সাথে ঈদুল আযহা’র শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস‍্য বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাবেক সংসদ সদস‍্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

আজ শনিবার সোনাতলা-সারিয়াকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে সোনাতলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকলস্তরের মানুষদের সাথে কুশল মিনিময় করেন।


শুভেচ্ছা বিনিময়কালে সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের গাড়িবহর বালুয়াহাট চারমাথা মোড়ে পৌছিলে সেখানে শত শত নেতাকর্মী করতালি ও ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় সাবেক এমপি গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সাথে ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম রব্বানী, উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা, সারিয়াকান্দি উপজেলা বিএনপি নেতা শাহাদৎ হোসেন পল্টন, বিএনপি নেতা পলাশ, রতন, সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান বাবু, বালুয়া ইউনিয়ন বিএনপি নেতা আনিসুর রহমান আনিছ, যুবদল নেতা রহমতুল্লাহ শামীম, এটিএম মোস্তাক আহম্মেদ রানা, আশাফুদৌল্লা সেক্সপিয়ার, জিয়া, বিপুল, রুকুসহ আরও অনেকে।


Facebook Comments Box


Posted ৭:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০১ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!