রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় আওয়ামী লীগ নেতার উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রিমন আহম্মেদ, সিনিয়র স্টাফ রিপোর্টার   বুধবার, ১৬ আগস্ট ২০২৩
512 বার পঠিত
সোনাতলায় আওয়ামী লীগ নেতার উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বগুড়ার সোনাতলার চরপাড়া বাজারে আ’লীগ নেতা রকি হাসান মিনারুল,ফারুক,জিল্লুর,মুক্তার,মিঠু,দুদু খন্দকার ও মতু প্রামানিককে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে শেমরুল ও সৌরভ বাহিনীর লোকজন। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় মামলা হয়। শেমরুল ও সৌরভ তাদের নিজেদের জঘন্যতম অপরাধ আড়াল করতে এবং মামলাটি ভিন্নখাতে নেয়ার জন্য সামাজিক যোগাযোগ ফেসবুকে ভূয়া তথ্য প্রচার করে। ভূয়া তথ্য প্রচারের প্রতিবাদে ও মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে চরপাড়া দোকান মালিকগন ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আজ ১৬ আগস্ট (বুধবার) সকালে চরপাড়া বাজারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ী ও এলাকার প্রচুর নারী-পুরুষ অংশগ্রহন করে শেমরুল ও সৌরভ বাহিনীর জঘন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।


এ সময় বক্তব্য দেন জোড়গাছা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মোমেন, সাধারন সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন,উপজেলা আ’লীগ নেতা আতিকুর রহমান, আজিমুল হক,জেলা শ্রমিক লীগ নেতা বাদশা বাবু, মোনাহার হোসেন, মারপিটে গুরুতর আহত সাবেক জোড়গাছা ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি রকি হাসান মিনারুল, নারীদের মধ্যে রেহানা বেগম ও সেতু বেগম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,গত ২৬ জুলাই স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা আ’লীগের আয়োজনে নৌকার জনসভায় যোগদান মিনারুল। জনসভা শেষে চরপাড়ায় ফিরে মিনারুল তার ব্যবসা প্রতিষ্ঠানে বসলে শেমরুল ও সৌরভ বাহিনী তার ওপর হামলা করে মারপিট করতে থাকে। এ সময় মিনারুলকে বাঁচাতে যারা এগিয়ে এসেছিল তাদেরকেও মারপিট করা হয়।


বক্তারা আরো বলেন বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যানের মদতে চরপাড়ার আ’লীগকে কোনঠাসা করতেই শেমরুল ও সৌরভ বাহিনী এ হামলা চালিয়েছে। বক্তারা আরো বলেন, ফেসবুকে ভুয়া তথ্য প্রচারে ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী অসত্য বক্তব্য দিয়ে সহযোগীতা করেছে যা মোটেই ঠিক হয়নি।

পরিশেষে মানববন্ধনে অংশগ্রহনকারীরা প্রশাসনের প্রতি দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।


Facebook Comments Box

Posted ৮:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!