বগুড়ার সোনাতলা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন আজ ২৯ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে শহীদ সৈকত চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওহাব হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
কর্মী সম্মেলন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ।
অন্যান্য বক্তাদের মধ্য বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, সোনাতলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, খন্দকার মাহবুব রহমান শিবু, সহ-সভাপতি বজলুল করিম তরুণ , সহ-সভাপতি ইনছার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলামিন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের খালেদুজ্জামান লালু।
স্বেচ্ছাসেবক দলের নেতা লাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাবু, সোনাতলা উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
Posted ৮:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Alokito Bogura | Editor & Publisher