রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় সাড়ে ৩ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করলেন মহিদুল ইসলাম রিপন

আব্দুর রাজ্জাক, সোনাতলা   শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
187 বার পঠিত
সোনাতলায় সাড়ে ৩ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করলেন মহিদুল ইসলাম রিপন

বগুড়ার সোনাতলায় সাড়ে ৩ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করলেন মনি পঞ্চায়েত ট্রাস্টের চেয়ারম্যান মহিদুল ইসলাম রিপন।

আজ ২৮ মার্চ (শুক্রবার) সকালে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড়ে ট্রাস্টের অফিস কার্যালয়ে এসব বিতরণ করেন।


উপজেলা সর্বস্তরের জনগনকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর মহা আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারে।

আগামী সংসদ নির্বাচনকে ঘিরে সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন মহিদুল ইসলাম রিপন।


এসময় উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী রাশেদুর রহমান হান্নান, বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box


Posted ২:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!