রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

রিমন আহমেদ   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
449 বার পঠিত
সোনাতলায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

বগুড়ার সোনাতলায় সড়ক দুর্ঘটনায় সরকারি নাজির আক্তার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শাহানা খাতুন(১৬) নিহত হয়েছে। এ ঘটনায় সহপাঠী আব্দুল্লাহ বিন ফাহাদ আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত শাহানা উপজেলার দিগদাইড় ইউনিয়নের আব্দুর রহিমের মেয়ে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় শাহানা খাতুন ও তার সহপাঠী আব্দুল্লাহ বিন ফাহাদ মোটরসাইকেলে সোনাতলা সরকারি নাজির আক্তার কলেজে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিতে বের হয়। পথিমধ্যে কর্পূর-বালুয়াহাট রোডে পাঁচকুড়া ব্রিজের নিকট মোটরসাইকেলটি বিপরীতগামী পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে শাহানা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।


ফাহাদ মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। স্থানীয় জনতা ড্রাইভার হেলপারসহ ঘাতক ট্রাকটি আটক করে রেখেছে।

সংবাদ পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ লাশের প্রাথমিক সুরতহাল করেছে। নিহতের পরিবার মামলা মোকদ্দমা করবে না বলে জানিয়েছেন।


এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা আলোকিত বগুড়া’কে জানান, নিহতের পরিবার এ বিষয়ে মামলা করতে নারাজ তারপরও আমরা মামলা করার পরামর্শ দিয়েছি।

Facebook Comments Box


Posted ২:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!