শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় শ্রুতি লেখক দিয়ে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন শারীরিক প্রতিবন্ধী সাদিয়া

আব্দুর রাজ্জাক, সোনাতলা   বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
251 বার পঠিত
সোনাতলায় শ্রুতি লেখক দিয়ে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন শারীরিক প্রতিবন্ধী সাদিয়া

বগুড়ার সোনাতলায় ফাযিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা হলে সারি সারি বেঞ্চ, আর সারি সারি পরীক্ষার্থী কোনটাই নেই। এক কক্ষে একটি বেঞ্চে বসে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন শারীরিক প্রতিবন্ধী সাদিয়া খাতুন। সোনাতলা ফাযিল ডিগ্রি মাদরাসা পরীক্ষাকেন্দ্রে শ্রুতি লেখকের সহযোগিতায় সাদিয়া খাতুন এবার দাখিল পরীক্ষা দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ওই পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, জাহাঙ্গীর নামে একজন কক্ষ পরিদর্শক সাদিয়ার কক্ষের দায়িত্ব পালন করছেন। পরীক্ষা চলাকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক ও কেন্দ্র সচিব অধ্যক্ষ আতাউর রহমান আনসারী ওই শারীরিক প্রতিবন্ধী সাদিয়া খাতুনের পরীক্ষা দেখতে তার রুমে যান এবং সার্বিক খোঁজখবর নেন।


এসময় কেন্দ্র সচিব আতাউর রহমান আনসারী বলেন,
সাদিয়া খাতুন উপজেলার জাহানাবাদ আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থী। সে ওই এলাকার উত্তর দিঘলকান্দি গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। ‘জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী, হাত তেমন একটা কাজ করেনা তাই ও প্রশ্ন দেখে মুখ দিয়ে বলছে তাদের মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী (শ্রুতি লেখক) তা লিখে দিচ্ছে।

তিনি জানান, এ পরীক্ষা কেন্দ্রে ২৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪জন অনুপস্থিত আছে।
প্রতিবন্ধী পরীক্ষার্থী ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে।


উল্লেখ্য সোনাতলা উপজেলা এলাকায় মোট ০৭টি পরীক্ষা কেন্দ্রে এস.এস.সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোনাতলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মহিসরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়, শেখাহাতি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, সোনাতলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা, বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ, সুখানপুকুর উচ্চ বিদ্যালয় সহ সকল পরীক্ষার কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Facebook Comments Box


Posted ৮:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!