রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় রাতের অন্ধকারে কাঁচা ধান কেটে সাবাড় করেছে প্রতিপক্ষ

আব্দুর রাজ্জাক, সোনাতলা সংবাদদাতা   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
248 বার পঠিত
সোনাতলায় রাতের অন্ধকারে কাঁচা ধান কেটে সাবাড় করেছে প্রতিপক্ষ

বগুড়ার সোনাতলায় রাতের আঁধারে কাঁচা ধান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সৎ ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোজাহিদুল ইসলাম মিল্টন (৪৮), বাদী হয়ে সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতের অন্ধকারে উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকরিয়া পল্লিতে এ ঘটনা ঘটে।


অভিযোগ সুত্রে জানা যায়, উত্তর আটকরিয়া গ্রামের মৃত আফসার আলী মন্ডল খোকার ছেলে অভিযুক্ত মোঃ জাহিদুল ইসলাম (৩০) ও মোঃ মাহিদুল ইসলাম (৩৪) প্রতিপক্ষরা বাদী মিল্টনের সৎ ভাই।

অভিযোগে উল্লেখ করেন, উত্তর আটকরিয়া মৌজার,জেএল নং সাবেক-৫ হালে ৯, সিএস খতিয়ান নং-৮৬ ও ৮৯, আরএসখতিয়ান নং-৮৬,৮৯ জমির পরিমান ৩৫ শতক আমার পৈত্তিক ও কবলাকৃত সম্পত্তি ভোগদখল নিয়ে অন্যায় ভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করে আসছে। সম্পত্তি নিয়ে বিবাদীরা ইতিপূর্বে আমাকে বিবাদী করে বগুড়ার সোনাতলা থানা সহকারী জজ আদালতে মোকদ্দমা নং-৩৭৩/২০২৪ মুলে মামলা করে। উক্ত মামলা বর্তমানে চলমান আছে।
বর্তমানে আমি উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছি। এবং ওই জমিতে ইরি ধানের আবাদ করেছি। গত ২৫ এপ্রিল রাতের অন্ধকারে প্রতিপক্ষ জাহিদুল ও মাহিদুলসহ আরো অজ্ঞাত কয়েক জন মিলে আমার জমির সমস্ত গামর ধানের চারা কেটে নষ্ট করে ফেলে। সেই সাথে ওই জমি ছেড়ে না দিলে আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের অশ্লীল ভাষায় গালা-গালি করাসহ আমাদের যেকোন ধরনের ক্ষতি সাধন করবে বলে হুমকী-ধামকি প্রদান করে আসছে। তারা অত্যন্ত দুর্দান্ত প্রকৃতির লোক ও ভূমিদস্যু। তারা আমার পৈত্তিক ও কবলাকৃত জমি লাঠির ভয় দেখে জোড়পূর্বক ভাবে দখল করার চেষ্টা করতেছে। আমি জমিতে আসতে নিষেধ করলে তারা আমাকে “প্রাণে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে আসছে। ইতিপূর্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মেম্বার ও চেয়ারম্যান এর মাধ্যমে প্রায় ১০/১২ বার শালিস/দরবার করা হয়েছে। কিন্তু প্রতিপক্ষরা শালিস দরবারের সকল রায় প্রত্যাখ্যান করে ওই জমি নিজেদের বলে দাবি করে। তারা শালিস/দরবারে জনসম্মুখে জমির সঠিক কোন কাগজপত্র দেখাতে পারে নি।


বাদী মিল্টন আলোকিত বগুড়ার প্রতিবেদককে জানান, প্রতিপক্ষরা গ্রামের শালিস দরবারের কোন সিদ্ধান্ত মানে না তারাই আদালতে মামলা করেছে আদালতের রায় নিয়ে আসুক আমি জমি ছেড়ে দিবো। কিন্তূ এভাবে রাতের অন্ধকারে কাঁচা ধান নষ্ট করার মানে হয় না।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।


থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁচা ধান কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে সংশ্লিষ্ট অফিসার পাঠানো হবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!