রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ১৬ জুন ২০২৩
280 বার পঠিত
সোনাতলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জুন শুক্রবার বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুর্ধ্ব -১৭ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এর সভাপতিত্বে খেলা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া -১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন, অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল।


সোনাতলা প্রেসক্লাবের সভাপতি কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ময়নুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলামসহ পৌর সভার সকল কাউন্সিলর ও বালুয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।

পৌরসভা দল বনাম বালুয়া ইউনিয়ন দল অংশগ্রহণ করেন। অনুর্ধ্ব -১৭ ফাইনাল ফুটবল খেলায় মাঠের কানায় কানায় দর্শক পুর্ণ ছিল। ৯০ মিনিটের খেলায় কোন দলেই গোল দিতে না পেরে ট্রাইব্রেকারে পৌরসভা দল ৩-২ গোলে বিজয়ী লাভ করে।


Facebook Comments Box


Posted ১০:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!