রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় পূবালী ব্যাংকের ১৬১তম উপশাখার উদ্বোধন

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
509 বার পঠিত
সোনাতলায় পূবালী ব্যাংকের ১৬১তম উপশাখার উদ্বোধন

বগুড়ার সোনাতলায় পূবালী ব্যাংক লিমিটেড এর ১৬১ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২১ জুন বুধবার উপজেলা সদরে আজাদ শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় এ উপশাখার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে পূবালী
ব্যাংক লিমিটেড বগুড়া শাখার ব্যবস্থাপক মোছাঃ তহুরা খাতুন এর সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মোঃ শামসুল আবেদীন ও শামীমা ফেরদৌসীর পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ছালামুজ্জামান ও সাতমাথা শাখার শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক তানভীর শামস চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আহসানুল কবির, সোনাতলা উপশাখার ব্যবস্থাপক মোঃ শরীফ ছাইয়্যিদুন,
ইসলামী ব্যাংকের সোনাতলা শাখার ব্যবস্থাপক মোঃ হুমায়ন কবির, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নিপুন আনোয়ার কাজল, সোনাতলা পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ তাহেরুল ইসলাম তাহের।


সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ উপ-শাখার উদ্বোধন করেন।

Facebook Comments Box


Posted ৬:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!