বগুড়ার সোনাতলায় নাশকতা মামলায় পৌর বিএনপি ও ওয়ার্ড বিএনপির সভাপতিকে আটক করেছে থানা পুলিশ। গত ২৯ অক্টোবর রোববার পৌর এলাকার ঘোড়াপীরস্থ একটি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ও নাশকতার একটি মামলা দায়ের করা হয়।
উক্ত মামলায় অভিযান চালিয়ে ২২ নভেম্বর বুধবার সকাল ১১টায় তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, আগুনিয়াতাইড় উত্তর পাড়া গ্রামে মৃত মতিয়ার রহমানের ছেলে পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নভেল (৫৯) ও একই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান স্বপন (৫২)।
সোনাতলা থানার ওসি সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩
Alokito Bogura | Editor & Publisher