রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় চরাঞ্চলের কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন মরিচ ক্ষেত পরিচর্যায়; বাম্পার ফলনের সম্ভাবনা

আলোকিত বগুড়া ডেস্ক   বুধবার, ২২ নভেম্বর ২০২৩
408 বার পঠিত
সোনাতলায় চরাঞ্চলের কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন মরিচ ক্ষেত পরিচর্যায়; বাম্পার ফলনের সম্ভাবনা

বগুড়ায় সোনাতলায় নমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে এবার মরিচের ব্যাপক আবাদ হয়েছে। বাড়তি দু’পয়সা ঘরে তুলতে এ অঞ্চলের কৃষকরা ঝুঁকে পড়েছেন মরিচ চাষের দিকে।

সরেজমিনে দেখা যায়, কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন মরিচ ক্ষেত পরিচর্যার কাজে। আবহাওয়া অনুকূল থাকায় এবার মরিচের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। কৃষকেরা স্থানীয় উন্নত জাতের পাশাপাশি হাইব্রিড জাতের মরিচের চাষ করেছে বেশি।


এবারের লক্ষ মাত্রা ছিল ১০২৪ হেক্টর সেখানে ৯১০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। সময় আছে আরও সম্ভাবনা রয়েছে।

উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়নের ভেকিরতাইড় গ্রামের যমুনা চরাঞ্চলের কৃষক বাদশা মিয়া বলেন, গত বছরে ১০ কাঠা মাটিতে দেশি জাতের মরিচ করছিলাম ভালো মুনাফা পেয়েছি। এবার ১বিঘা জমিতে মরিচ লাগিয়েছি আবহাওয়া এভাবে থাকলে গতবারের তুলনায় এবার বেশি মুনাফা পাওয়ার আশা করছি।


কৃষক মন্টু, আফজাল, শরীফ উদ্দিন, সাইদুলসহ অনেকেই বলেন, গত বারের তুলনায় এবার আমাদের মরিচের ফলন ভালো হয়েছে, আবহাওয়া ভালো থাকার কারণে। লাভ বেশি হওয়ায় এ চরে বেশির ভাগ কৃষকরা হাইব্রিড জাতের মরিচের চাষ করে।

উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার, কৃষকদের দোরগোড়ায় বীজ ও সার পৌছে দিয়ে থাকে, একারণেই কৃষকদের মুখে হাসি। এবার আবহাওয়া ভালো আছে মরিচের ফলন আশানুরূপ ভালো হয়েছে। চরঞ্চলের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ কৃষকই মরিচ চাষের সঙ্গে যুক্ত আছেন।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, মরিচ একটি অর্থকরী মসলা জাতীয় ফসল। মরিচের বীজ বপনের ৩০-৪০ দিনের মধ্যে গাছে ফুল আসে এবং ৬০-৭০ দিনের মধ্যে কৃষক গাছ থেকে মরিচ উত্তোলন করতে পারে। এই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে যমুনা ও বাঙালী নদী। তাই বন্যার পর পরেই কৃষকরা চরাঞ্চলে ব্যাপক মরিচ চাষ করেছে।

এবার আমাদের লক্ষমাত্রা ১ হাজার ২৪ হেক্টর জমিতে মরিচের আবাদ হওয়ার সম্ভবনা এ পর্যন্ত ৯১০ হেক্টর জমিতে মরিচ হয়েছে । তবে সময় এখনো আছে আরো মরিচ উৎপাদন হবে বলে আশা করছেন তিনি।

Facebook Comments Box

Posted ৯:২৬ অপরাহ্ণ | বুধবার, ২২ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!