রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা   সোমবার, ১৭ মার্চ ২০২৫
184 বার পঠিত
সোনাতলায় ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ মার্চ সোমবার পদ্মপাড়া‌ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


পাকুল্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী।

ইউনিয়ন যুবদলের সভাপতি রুনু ও উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড. হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শাফি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুর রহমান হান্নান প্রমুখ।


এ সময় উপজেলা ও পাকুল্যা ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও সকল সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৮:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!