রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় আলোচিত ৮৫ বছরের বৃদ্ধা হত্যা মামলার তদন্তে এডিশনাল এসপি

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
187 বার পঠিত
সোনাতলায় আলোচিত ৮৫ বছরের বৃদ্ধা হত্যা মামলার তদন্তে এডিশনাল এসপি

আজ ১১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামে আলোচিত ৮৫ বছরের বৃদ্ধা জাহেরা বেগমকে গলা কেটে হত্যা মামলায় ঘটনাস্থল তদন্ত করেন বগুড়ার এডিশনাল এসপি স্নিদ্ধ। এ সময় তার সঙ্গে ছিলেন সোনাতলা-শিবগঞ্জ সার্কেল এসপি তানভীর হাসান, সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, উপ-পুলিশ পরিদর্শক নুর ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক ইমরানসহ সঙ্গীয় ফোর্স।

উল্লেখ্য; গত ২৬ আগষ্ট শনিবার ভোররাতে উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামে মৃত আবুল কাশেম শেখের ছেলে হেলাল উদ্দিনের শয়ন ঘরে ঘটনাটি ঘটে । এ হত্যাকাণ্ডের ঘটনায় হেলাল শেখের বড়ভাই কালাম শেখ বাদী হয়ে ২৭ আগষ্ট অজ্ঞাত মামলা দায়ের করেন। মামলায় সোনাতলা থানা পুলিশ সন্দিগ্ধ আসামি মোঃ হেলাল শেখের স্ত্রী মোছাঃ সকিনা বেগম (৪১) কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। এ ঘটনায় মামলার আয়ু সখিনা বেগমের রিমান্ড আবেদন করেন।


এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন , হত্যা মামলার ঘটনায় ঘটনাস্থলে এডিশনাল এসপি তদন্তে গেছিলেন।

এ হত্যা মামলার সম্পর্কে জানতে চাইলে বগুড়া এডিশনাল এসপি স্নিদ্ধ বলেন, মামলার তদন্তের জন্যই ঘটনাস্থলে এসেছি।


Facebook Comments Box


Posted ৯:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!