রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আলোকিত বগুড়া প্রতিবেদক   শনিবার, ১২ আগস্ট ২০২৩
121 বার পঠিত
সারিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সারিয়াকান্দি উপজেলা শাখার আওতাধীন সকল ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে তৃণমূল পর্যায়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সাড়ে ১২টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ্ জালাল মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এ্যাড: উজ্জ্বল প্রসাদ কানু, মেহেদী হাসান রবিন, দপ্তর সম্পাদক মশিউর রহমান, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশেদ ইসলাম, সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহান সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ প্রমুখ। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৪:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!