শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
200 বার পঠিত
সারিয়াকান্দিতে শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার সারিয়াকান্দিতে সহকারি প্রধান শিক্ষক কামরুল হাসানকে বখাটে কর্তৃক মারপিটের প্রতিবাদে ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া-সরিয়াকান্দি সড়কে হাট ফুলবাড়ী অংশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


গত বুধবার দুপুরে সহকারি প্রধান শিক্ষক কামরুল হাসানকে মারধর করার প্রতিবাদ ও বখাটেদের গ্রেপ্তারের দাবিতে ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজের  শিক্ষার্থীরা বগুড়া-সরিয়াকান্দি সড়কে হাট ফুলবাড়ী অংশে মানববন্ধন করেন। মানববন্ধন কর্মসূচিতে প্রায় ১৬’শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মমতাজুর রহমান মন্তে, সদস্য আহসান হাবিব বিপ্লব, প্রধান শিক্ষক লাল মাহমুদ, শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।


বক্তারা  বখাটে যুবকদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান।

Facebook Comments Box


Posted ৫:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!