শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে শাশুড়ীকে ডাক্তার দেখানোর নামে জমি লিখে নেয়ায় গ্রামবাসীর মানববন্ধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
144 বার পঠিত
সারিয়াকান্দিতে শাশুড়ীকে ডাক্তার দেখানোর নামে জমি লিখে নেয়ায় গ্রামবাসীর মানববন্ধন

বগুড়া সারিয়াকান্দিতে শাশুড়ীকে ডাক্তার দেখানোর কথা বলে জামা তাদের জমি লিখে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করা হয়।

আজ বুধবার বেলা ১১ টায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের বরইকান্দি বাজারে বরইকান্দি গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়েছে।


মানববন্ধনে বক্তব্য রাখেন,  ভুক্তভোগী শাশুড়ি শরিফুন বেগমের ছেলে শরিফ সরকার, খুসু সরকার, মোশাররফ ফকির, জুয়েল ফকির, গ্রামবাসীর  পক্ষে দুল্লু সরকার, বুদে প্রাং, আশরাফ ফকির, সাত্তার ফকির, আসাদুল সরকার প্রমুখ।

মানববন্ধনে শরিফ সরকার বলেন, গত ২০১৮ সালের ৩১ জুলাই আমার ভগ্নিপতি রাজু মিয়া সরকার এবং রাজ্জাক প্রাং আমার মা শরিফুন বেগমকে ডাক্তার দেখানোর কথা বলে সাদা স্ট্যাম্পে সই নিয়ে প্রতারণা করে ২৬ শতাংশ জমি লিখে নেয়। বিষয়টি জানাজানি হলে আমরা থানায় অভিযোগ দেই এবং বগুড়া জেলার সারিয়াকান্দি সহকারী জজ আদালতে গত ৩ আগষ্ট মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর থেকেই তারা আমাদের নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। এমতাবস্থায় আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আকুল আবেদন আমাদের জমি-জমা আমাদের ফিরিয়ে দেয়া হোক এবং আমাদের জীবনের একটা নিরাপত্তা ব্যবস্থা করা হোক।


Facebook Comments Box


Posted ৬:২৫ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!