রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মাইনুল হাসান, স্টাফ রিপোটার   বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
120 বার পঠিত
যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কামালপুর ইউনিয়ন যমুনা নদী ভাঙন প্রতিরোধ কমিটির আয়োজনে   অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্প্রতি যমুনা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের নারী পুরুষ ও যমুনা নদী ভাঙন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ গ্রহন করেন। তাদের দাবি যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে কামালপুর ফকির পাড়া ও ইছামারা এলাকায় বসতবাড়ি যমুনা নদীতে দেবে গেছে। তাই অবিলম্বে যমুনা নদীতে থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে বলে সকল বক্তারা তাদের বক্তব্যে বলেন।


অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন, যমুনা নদী ভাঙন প্রতিরোধ কমিটির আহবায়ক ও কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান উল আলম, সদস্য সচিব ও কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মাহমুদ আলম, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উল আলম, সাধারণ সম্পাদক রবিউল হাসান হেলাল, কামালপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি বজলুর রহমান বাঁধন প্রমুখ।

 


Facebook Comments Box


Posted ৪:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!