বগুড়ার সারিয়াকান্দিতে ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যােগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সু-স্বাস্থ্য কামনা ও দীর্ঘায়ু কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাজ্জাদুল করিম বেলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
এসময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন ছনি, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি কাজী এরফানূর রহমান রেন্টু, সারিয়াকান্দি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পল্টন, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি শাওন ইসলাম, ভেলাবাড়ি ইউনিয়নের তাঁতিদলের সভাপতি মোস্তাফিজুর রহমান ফকির সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
Alokito Bogura | Editor & Publisher