শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

 সারিয়াকান্দিতে হাত-পা বেঁধে শ্বাসরোধে নারীকে হত্যা

আলোকিত বগুড়া প্রতিবেদক   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
226 বার পঠিত
 সারিয়াকান্দিতে হাত-পা বেঁধে শ্বাসরোধে নারীকে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনুর বেগম (৪৭) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্বজনরা জানান, প্রায় দশ বছর আগে স্বামী আমিনুলের সঙ্গে শাহিনুরের বিয়ে বিচ্ছেদ ঘটে। একমাত্র ছেলে আল আমিন বছর চারেক আগে সংসারের হাল ধরতে সৌদি আরবে যান। তখন থেকে বাড়িতে শাহিনুর একাই বসবাস করতেন৷ রোববার (৩১ আগস্ট) রাত ৮টার পর প্রবাসে থাকা ছেলে আল আমিনের সঙ্গে মুঠোফোনে শাহিনুরের সর্বশেষ কথা হয়।


সোমবার দিনভর মাকে মুঠোফোনে না পেয়ে আল আমিন বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে প্রতিবেশীরা বাড়িতে এসে শাহিনুরের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্বজনদের দাবি, শাহিনুরকে হত্যার পর বাড়িতে থাকা নগদ অর্থ ও তার ব্যবহৃত মুঠোফোনটিও নিয়ে যায় দুর্বৃত্তরা।


হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শাহিনুরের বোন শিউলী বেগম।

ওসি জামিরুল ইসলাম জানান, ওই নারীকে কখন হাত-পা বেঁধে ও মুখে গামছা গুঁজে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেশীরা রাত ৮টার দিকে তার বসতঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিয়েছেন।


Facebook Comments Box

Posted ১০:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!