শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাত ৪

আলোকিত বগুড়া প্রতিবেদক   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
297 বার পঠিত
সারিয়াকান্দিতে বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাত ৪

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন ছুরিকাঘাতে আহত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলার পৌর এলাকার বাগবেড় গ্রামে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- উপজেলার পৌর এলাকার বাগবেড় গ্রামের খোরশেদ আলীর ছেলে মেহেদী হাসান (১৬), একই গ্রামের আজিজার সরদারের ছেলে শাহজাহান সরদার (২২), মোকছেদ সরদার (৩৫) এবং আমজাদ সরদারের ছেলে মামুন মিয়া (৩৫)।

আহতদের মধ্যে মেহেদী হাসান এবং শাহজাহান সরদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধের দক্ষিণ পাশে যমুনা নদীর চর কেটে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এতে স্থানীয় জমির মালিকরা বাধা দিলে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধ থেকেই সোমবার সন্ধ্যায় সংঘর্ষে রূপ নেয় এবং ছুরিকাঘাতে ৪ জন আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জন গুরুতর আহত হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছুরিকাহত অপর ২ জন সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!