রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে বজ্রপাতে সহোদর দুই ভাইয়ের মৃত্যু

মাইনুল হাসান, সারিয়াকান্দি   রবিবার, ০৪ মে ২০২৫
208 বার পঠিত
সারিয়াকান্দিতে বজ্রপাতে সহোদর দুই ভাইয়ের মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে ৪ মে (রোববার) দুপুরে উপজেলার দেবডাঙ্গা ঘাট এলাকায় বজ্রপাতে আপন সহোদর দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

দুই ভাই- মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২) সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের ছেলে।


যমুনা নদীতে মাছ ধরে দেবডাঙ্গা মাছ বাজার আড়ৎ’এ মাছ বিক্রয় করেন। আজ ১৫.৪৫ ঘটিকার দিকে হঠাৎ ঝড় বৃষ্টি দেখে মাছ বাজার আড়ৎ এর নিচে যমুনা নদীর ঘাটে ভাল ভাবে নৌকা বাধার জন্য যায়। দুই ভাই কাঁচা বাঁশের লগি পুতার সময় বজ্রপাতে তারা নৌকার উপর দাড়ানো অবস্থা থেকে নৌকার পার্শ্বে পানিতে পড়ে যায়। আড়ৎ এর লোকজন তাদেরকে পড়ে যেতে দেখে দৌড়ে নৌকার কাছে গিয়ে তাদেরকে নৌকার পাশে মৃত অবস্থায় দেখতে পায়। অতপর মৃত দেহ মাছ বাজারের আড়ৎ এ নিয়ে আসে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি জামিরুল ইসলাম বলেন, বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের আত্মীয় স্বজনকে সংবাদ দেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Facebook Comments Box


Posted ৭:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!