রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে ফার্মেসী ব্যবসায়ী ব্যবস্থাপত্র ব্যতিত মনগড়া ওষুধ দেওয়ায় চার বাছুর গরুর মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
313 বার পঠিত
সারিয়াকান্দিতে ফার্মেসী ব্যবসায়ী ব্যবস্থাপত্র ব্যতিত মনগড়া  ওষুধ দেওয়ায় চার বাছুর গরুর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে ফার্মেসী ব্যবসায়ী কর্তৃক ক্রেতাকে মনগড়া ওষুধ দেওয়া চারটি বাছুর গরুর মৃত্যু হয়েছে। উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাইদুল হান্নানের খামারে এ ঘটনা ঘটে।

তিনি হাটশেরপুর ইউপির প্যানেল চেয়্যারম্যান। অধিক লাভের আশায় ফার্মেসী ব্যবসায়ী ডাক্তারের চিকিৎসাপত্র অনুযায়ী ঔষুধ বিক্রি না করে মনগড়া ভাবে ক্রেতাকে ওষুধ দেওয়ায় এ ঘটনাটি ঘটেছে।


ক্ষতিগ্রস্থ খামারী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে দু’টি ও রোববার বিকালে ২টি বাছুর গরুর মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন তার খামারে চারটি গাভী প্রসব করে। তিনদিন আগে পিছে এ গাভীগুলোর বাছুর  জন্ম নেয়।বাছুর চারটির মধ্য ২ টার বয়স ৩৫ দিন, আর ২টার বয়স ৩৮ দিন। এ বাছুর গুলোর মধ্যে ৩ টি বকনা ও ১ টি ষাড় বাছুর।

বাছুর গুলোর কৃমিজনিত রোগ দেখা দিলে উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডাঃ আব্দুল্লাহ্ পরামর্শে নিউট্রাক্স ভেট খাওয়ানোর কথা লিখে দেন। সারিয়াকান্দি সদরের পাবলিক লাইব্রেরির সামনে নবিবরুল মেডিকেল সেন্টার থেকে ওষুধ  ক্রয় করেন সাইদুল হান্নান। কিন্তু ওই ফার্মেসীর ব্যবসায়ী অধিক লাভের আশায় অন্য গ্রুপের ওষুধ দেন। পরে ওই সব বাছুর গুলোকে ওষুধ খাওয়ালে শনিবার দিবাগত রাতে বাছুর গুলো অসুস্হ হয়ে পরে। এক পর্যায়ে ২ টি বাছুর মারা যায়, বাকি ২ টাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে আনা হয়,পরে এ ২টি বাছুর গরু মারা যায়। এতে ওই খামারীর প্রায় দেড় লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে।


সরেজমিনে নবিবরুল মেডিকেল সেন্টারে গেলে ফার্মেসী বন্ধ পাওয়া যায়। পরে নবিবরুল মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম ফুল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ শাহ্ আলম আলোকিত বগুড়া’র প্রতিবেদককে বলেন, ব্যবস্থাপত্র অনুযায়ী দোকানী ওষুধ না দিয়ে সে অধিক লাভের আশায় অন্য ওষুধ দিয়েছেন।যা বাছুরে জন্য মারাত্মক। ফলে এ ঘটনা ঘটেছে। আমি উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেছি।


Facebook Comments Box

Posted ৯:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!