বগুড়া সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২জন অভিযুক্ত চোর এবং ৭ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা হলো, পৌর এলাকার বাগবের কালিতলা গ্রামের মৃত ইংরেজ প্রামানিকের ছেলে শুকুর আলী (৪০), মৃত মিন্টু প্রামানিকের ছেলে মোঃ নাজিম উদ্দিন(৪৫), নাজিম উদ্দীনের স্ত্রী রোজিনা বেগম (৪০), ফুলবাড়ী ইউনিয়নের রামনগর দক্ষিনপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে আসলাম উদ্দিন মন্ডল (৪৫) ও সেলিম মন্ডল (৪২), পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৮) এবং নারচী ইউনিয়নের তরফদারপাড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে রাসুলৎজ্জামান রনি (৩০)।
এছাড়া একই দিনে চুরি করার অভিযোগে ২ জন চোর ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলী মন্ডলের ছেলে সুমন মিয়া (২৮) এবং গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের কৃতুুনিয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে এরশাদ প্রামানিক (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে আলোকিত বগুড়াকে বলেন, গ্রেফতার আসামীদের মঙ্গলবার সকালে বগুড়া জেলার আদালতে প্রেরন করা হয়েছে।
Posted ১০:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
Alokito Bogura | Editor & Publisher