শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে ছেলের লাঠির আঘাতে নিহত মা

শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
172 বার পঠিত
সারিয়াকান্দিতে ছেলের লাঠির আঘাতে নিহত মা

বগুড়া সারিয়াকান্দিতে ছেলের লাঠির আঘাতে কাজলী বেগম ওরফে ময়না বেগম (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামের মৃত সিদ্দিক প্রাং এর স্ত্রী।

এলাকাবাসী জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ময়নার ছোট ছেলে মোমিন মিয়া (৪২) তার মেয়ে মৌসুমিকে শাসন করতে লাঠি হাতে নিয়ে তাড়া করে। এ সময় নাতনিকে বাঁচাতে ময়না বেগম এগিয়ে আসলে মোমিন তার হাতে থাকা লাঠি দ্বারা তার মায়ের মাথায় আঘাত করে। ফলে ঘটনাস্থলেই ময়না গুরুতর আহত হয়। স্হানীয়রা ময়নাকে উদ্ধার করে কুতুবপুর বাজারের একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক ময়নার মাথায় ৭টি সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ময়না শুক্রবার সকাল ১১টায় মারা যান।


এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, ভিক্টিমের পরিবার তথ্য গোপন করতে লাশ তার বাবার বাড়ীতে নিয়ে দাফনের চেষ্টা করছিল। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ভিক্টিমের লাশ তার বাবার বাড়ী একই ইউনিয়নের শোলারতাইড় গ্রাম থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেকে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৮:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!