রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে গলায় দড়ি দিয়ে দলিল লেখকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, আলোকিত বগুড়া   রবিবার, ১৪ মে ২০২৩
152 বার পঠিত
সারিয়াকান্দিতে গলায় দড়ি দিয়ে দলিল লেখকের আত্মহত্যা

বগুড়া সারিয়াকান্দিতে বজলুর রশিদ বাদল (৬০) নামে একজন দলিল লেখক গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বাদল উপজেলার পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। তিনি সারিয়াকান্দি সাব রেজিস্ট্রার অফিসের একজন সিনিয়র দলিল লেখক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পৌর মেয়র মতিউর রহমান মতি।


স্থানীয় সূত্রে জানা গেছে, জমা জমির ভাগবাটোয়ারা নিয়ে বেশ কয়েকদিন ধরেই বাদলের সাথে তার আত্মীয় স্বজনদের পরিবারিক ঝামেলা চলছিল। শুক্রবার সকাল থেকে বাদল নিখোঁজ ছিল। এরপর ঐদিন রাত ২টার দিকে পার্শ্ববর্তী পিন্টু সরকারের বাড়ীর পেছনে গাছের সাথে গলায় দড়ি দেয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে সারিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে রাতেই থানার হেফাজতে নিয়ে আসে।

এ বিষয়ে কথা হলে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, শনিবার সকালে ভিক্টিমের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া জেলার মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে শনিবার সকাল পর্যন্ত পরিবারের নিকট থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।


Facebook Comments Box


Posted ৬:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!