রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির ধান কেটে নিলেন আক্কেল আলী

মাইনুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার   রবিবার, ০৭ মে ২০২৩
208 বার পঠিত
সারিয়াকান্দিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির ধান কেটে নিলেন আক্কেল আলী

বগুড়ার সারিয়াকান্দিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে থানা পুলিশের চোখ ফাঁকিদিয়ে জোরপূর্বক জমির ধান কেটে নিলেন বিবাদী আক্কেল আলী ও তার লোকজন। বিরোধপূর্ন জমির ধানকাটা নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নারচি ইউনিয়ন ফকিরপাড়া গ্রামে নারচি মৌজার ৫৪৭৮/ ৮৫০৯ নম্বর দাগের ১’দশমিক ৫৬ শতাংশ জমির প্রকৃত মালিকানা নিয়ে বগুড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও জজ আদালতে দুটি মামলা চলমান রয়েছে। মামলা নম্বর ৬৭ এবং ২৫৬ সারিয়াকান্দি বগুড়া। মামলা করেছেন একুই গ্রামের মোজাহার আলির ছেলে রফিকুল ইসলাম।


বাদী রফিকুল ইসলাম বলেন, ওই জমির ভুয়া কাগজপত্র তৈরি করে দির্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন একুই গ্রামের আজাহার আলী মন্ডলের ছেলে আক্কেল আলী, আব্দুর রহমান,আশরাফ আলী ও শহিদুল ইসলাম, আব্দুল খালেকের ছেলে ইউনুস আলী, টিপু সুলতান, ছয়ফল ইসলাম, এবং হোসেনের ছেলে আনছার আলী। আমরা বাবার নামে সকল কাগজ পত্র থাকার পরে-ও তারা জোরপূর্বক ভাবে আমাদের জমি ভোগদখল করে আসছে। স্থানীয় ভাবে বিচার সালিশ করেও কোনো ফল না পাওয়ায় উল্লেখিত ব্যক্তিদের নামে বগুড়া জেলা ম্যজিস্ট্রেট ও জজ কোর্টে মামলা দায়ের করি। আদালত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এবং থানা পুলিশের কাছে নিষেধাজ্ঞা আদেশ পাঠিয়েছেন। তার পরে-ও আক্কেল আলী তার লোকজন জোরপূর্বক ধান কেটে নিয়েছেন।

উল্লেখিত দাগের ২০ শতাংশ জমিতে বি আর ২৮ জাতের ধান লাগানো হয়েছে। আজাহার আলীর ছেলেরা গত মঙ্গলবার জমির কিছু অংশ ধান কর্তন করেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশের এ এস আই জানে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে আদালতের নিষেধাজ্ঞা আদেশ জানিয়ে দিয়ে ধান কাটা বন্ধ করেন। এরপর আবারও গত শুক্রবার ও শনিবার দুদিন অতি কৌশলে পুলিশের চোখ ফাঁকিদিয়ে জমিটির বাকীঅংশের ধান কেটে নিয়ে গেছেন, আক্কেল আলী ও তার লোকজন ।


বিবাদী আক্কেল আলী বলেন, আমি জমিতে ধান রোপণ করেছি, আমি ধান কর্তন করেছি। আমার যা হবার হবে।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো: বুলু প্রামানিক বলেন, আদালত ওই সম্পত্তিতে যেতে নিষেধ করেছেন। জমির ধান কেটে তৃতীয় পক্ষের কাছে রাখার কথা থাকলেও আক্কেল আলী ও তার লোকজন জোরপূর্বক ধান কর্তন করেছেন।


সারিয়াকান্দি থানা পুলিশের এ এস আই জানে আলম বলেন, আমি ঘটনার স্থলে বেশ কয়েক বার গিয়েছি। প্রতিপক্ষকে ছাপ জানিয়ে দেয়া হয়েছে আদালতের নিষেধাজ্ঞার কথা। এর পরেও আক্কেল আলী ও তার লোকজন কৌশল খাটিয়ে জমির ধান কেটে নিয়েছেন। তাদের বিরুদ্ধে আদালতের নির্দেশ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী বলেন, এঘটনায় আদালত থেকে একটি নিষেধাজ্ঞা আরোপ করে নোটিশ দেওয়া হয়েছে। সেখানে ফোর্স পাঠিয়েছি। তার পরে-ও প্রতিপক্ষ আক্কেল আলী সহ তার লোকজন জমি থেকে ধান কর্তন করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ১০:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!