বগুড়ার সারিয়াকান্দিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তৌহিদুর রহমান।
আজ সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন চেক, ঢেউটিন এবং দুই বস্তা চাল।
উল্লেখ্য; গত শুক্রবার রাত ২টার দিকে সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া এলাকার দিনমজুর টিপু প্রামানিকের গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি গরুর মধ্যে ২টি গরু ও ২ ছাগল পুড়ে যায়। আরও একটি গাভির শরীরের ৮০ ভাগ ঝলসে গেছে। গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Posted ৯:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
Alokito Bogura | Editor & Publisher