রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সারিয়াকান্দিতে স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ১০ জুন ২০২৪
221 বার পঠিত
সারিয়াকান্দিতে স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সিজান বাবু (১৪) নামের এক ৭ম শ্রেণীর স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিজান বাবু ধুনট উপজেলার হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলাম ছেলে ও জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

রবিবার (৯ই জুন) রাত অনুমান ৮টা থেকে রাত ১০ টার মধ্যে বিবি পাড়া মহিষাগাড়ী বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান বাবু ধুনট উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের হাটিয়ার পাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের এক ভাই এক বোনের মধ্যে সিজান বাবু ছোট ছিলো।


ঘটনা সূত্রে জানা যায়, নিহত সিজান বাবু রবিবার রাত্রি ৭টার দিকে তার বন্ধু আলিফের সাথে বাসা থেকে বের হয়ে আরেক বন্ধু রাসেলের সাথে মিলিত হয়। আলিফ (১৪) একই গ্রামের জয়নাল মন্ডলের ছেলে এবং রাসেল (১৫) জোড়শিমুল এলাকার ভুট্টু মিয়ার ছেলে। মিলিত হওয়ার এক পর্যায়ে তাদের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সিজানের বন্ধু রাসেল ধারালো ছুড়ি দিয়ে গলায় আঘাত এবং এলোপাথাড়ি কোপাতে থাকে ও মাথায় সজোড়ে আঘাত করে। এরপর সে আলিফকেও হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। এসময় আলিফ পালিয়ে যায় এবং বাসায় গিয়ে পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা নিহত সিজানের পরিবারকে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে রাতি অনুমান ‌১২ টার দিকে সিজান বাবুর মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মোঃ সজীব শাহরীন, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ রবিউল ইসলাম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈকত হাসান।


ঘটনার পরপর থেকেই ঘাতক রাসেল পলাতক এবং আলিফকে পুলিশ আটক করেছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈকত হাসান।


তিনি আরো বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি এবং আলিফকে জিজ্ঞাসাবাদ করে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

Facebook Comments Box

Posted ৮:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!