শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় সাংবাদিকদের মানববন্ধন

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
297 বার পঠিত
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গোটা সাংবাদিক সমাজ ক্ষোভে ফেটে পড়েছে। তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (BMRU)।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় বগুড়া শহরের সাতমাথা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বগুড়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী, বগুড়া প্রেসক্লাবের সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


‎বক্তারা বলেন, “এই বর্বরোচিত হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর চরম আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হবে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপজ্জনক।”

বক্তারা আরও বলেন, “যদি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার না হয়, তাহলে সারাদেশে সাংবাদিক সমাজ দুর্বার আন্দোলনের পথে নামবে। এবার আর পিছু হটবে না”

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন BMRU সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি, যুগ্ম সম্পাদক রাশেদুল কাদির রুম্মান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ববিন, দপ্তর সম্পাদক আব্দুল মোমিন, প্রচার সম্পাদক আমিন ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত সজল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক খালেদ সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য আল মামুন, আব্দুল মোমিন পিয়াসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


Facebook Comments Box


Posted ১১:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!