শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সকলকে মানব কল্যানে কাজ করতে হবে —এমপি নান্নু

সাব্বির হাসান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
427 বার পঠিত
সকলকে মানব কল্যানে কাজ করতে হবে —এমপি নান্নু

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, সকলকে মানব কল্যানে কাজ করতে হবে। এলাকার মানুষ আমাকে যে সম্মান দিয়ে আমি এই সম্মান ধরে রাখার চেষ্টা করবো। এলাকার উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নিতে সকলকে এককাতারে দাঁড়ায়ি সহযোগিতা করতে হবে।

শুক্রবার বগুড়ার গাবতলী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে প্রেসক্লাব কার্যালয়ে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আশ্বস্ত করছেন অবহেলিত গাবতলীর উন্নয়নে তিনি পাশে থাকবেন। এ জন্য তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, সারাদেশের প্রেসক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। সাংবাদিকদের মাধ্যমে অনেক অজানা সংবাদগুলো জানা যায়। তাই সাংবাদিকদেরকে বলা হয় সমাজের দর্পন। সাংবাদিকেরা সরকারের এবং সমাজের ভাল-মন্দ খুঁটিনাটি বিষয়াদি পত্রিকার মাধ্যমে পাঠকের মাঝে তুলে ধরেন।


প্রেসক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান রানা ও রেজাউল বারী, বর্তমান সহ-সভাপতি আবু মুসা, সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, কোষাধ্যক্ষ ওয়ায়েজ রেজা, প্রতিষ্ঠাতা সদস্য মনিরুল ইসলাম মিলন, ইসলাম রফিক, নির্বাহী সদস্য আল আমিন মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক আরিফুর রহমান বয়েল, দপ্তর সম্পাদক আতোয়ার রহমান বিপ্লব, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, ছামিউল ইসলাম শামীম, তোহাব রহমান, নাছের মাহমুদ মানিক , সাংবাদিক রিয়াজ মাহমুদ, রিপন, শ্যামল সরকার প্রমুখ। শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।


Facebook Comments Box

Posted ৭:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!