বগুড়ার শেরপুরের খেজুরতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আলহাজ্ব বেলাল হোসেন (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। বেলাল হোসেন শেরপুর পৌরসভার উত্তর শাহ পাড়া (কসাইপাড়া) গ্রামের বাসিন্দা মৃত শুকুর আলী ছেলে।
স্থানীয়রা জানান, বেলাল হোসেন চান্দাইকোনা হাট থেকে ছাগল কিনে ভ্যানযোগে শেরপুরে ফেরার পথে খেজুরতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে এসে একটি কাভার্ড ভ্যান অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে ওই বৃদ্ধ গুরুতর আহত হয়।
স্থানীয়রা ওই বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় শেরপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা কাভার্ড ভ্যান( ঢাকা মেট্রো -ইউ -১১-১৫৭২) ও চালক শরিফুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটকৃত চালক নাটর সদর থানার ধরাইল গ্রামের মোশারফ হোসেন এর ছেলে।
শেরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওদুদ বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যান এবং চালককে আটক করে আমাদের কাছে সোপর্দ্দ। করেছে ।
এই সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
Posted ৫:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia